লালমনিরহাটের বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সেলিমনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: ফারুক হোসেন (৫০), তার মা জোবেদা বেগম (৭৫), ফারুকের স্ত্রী আনোয়ারা বেগম (৪২), ফারুকের ভাতিজা পারুল (৩৫) ও তার মেয়ে লামি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রংপুর থেকে ছেড়ে আসা একটি বাস সেলিমনগরের চওড়া মাঠের পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ব্যাটারি চালিত ইজিবাইককে বাসটি ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলেই মারা যান ৩ জন যাত্রী। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়।
নিহতদের প্রত্যেকেই ইজিবাইক আরোহী ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: