হবিগঞ্জ সদর উপজেলায় বুধবার বালুবাহী ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে এক শিশুসহ ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩ জন।
নিহতরা হলেন: সদর উপজেলার দৌলতপুর গ্রামের লাল মিয়া, নোয়াখাল গ্রামের রহিমা বেগম, নবীগঞ্জ উপজেলার আলীগঞ্জের করিম মিয়া ও সাহেদ আলীর এক বছর বয়সী মেয়ে সামিয়া।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পৌর এলাকার উমেদনগর মাদ্রাসার কাছে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে একটি ট্রাক্টর ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী লাল মিয়া মারা যান। পরে আহত অবস্থায় অপর ৬ যাত্রীকে সদর হাসপাতালে নেয়া হলে মারা যায় আরো ৩ জন।
পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: