জেলার খবর

ঢাকা-বরিশাল রুটে আবারো ফ্লাইট চালু

ফ্লাইট
ফ্লাইট

দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল রুটে বুধবার চালু হচ্ছে বিমানের ফ্লাইট সার্ভিস। এ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চলাচল করবে। সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অভ্যন্তরীণ ৭টি রুটে আবারো বিমানের ফ্লাইট সার্ভিস চালুর ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় আবারো এই রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। এতে বরিশালবাসী খুশি। তবে অতীতের মতো এ সার্ভিস যেন বন্ধ না হয়ে যায়-এমনটাই প্রত্যাশা তাদের।

ঢাকার সঙ্গে আকাশপথে যোগাযোগের জন্য ১৯৬৮ সালে বরিশালে বিমান বন্দরের জমি অধিগ্রহণ হলেও বিমান চলাচল চালু হয় ১৯৯৫ সালের ১৭ জুলাই। তবে লোকসানের অজুহাতে চালু হওয়ার ৩ বছরের মাথায় বন্ধ হয়ে যায় বিমানের এ অভ্যন্তরীণ ফ্লাইট। জনগণের দাবির প্রেক্ষিতে ২০০৩ এবং ২০০৬ সালে বিমান চালাচল শুরু হলেও পরে একসময় আবার তা বন্ধ হয়ে যায়।

বরিশাল বিমানবন্দরের ব্যাবস্থাপক হানিফ গাজী বলেন, আবার রাষ্ট্রীয় বিমান চালুর উদ্যোগ নেয় সরকার। বিমান চলাচলের জন্য বিমানবন্দর পরোপুরি প্রস্তুত বলে জানান বন্দর কর্তৃপক্ষ।

তবে পুণরায় বিমান চলাচলের মাধ্যমে বরিশালবাসীর দীর্ঘদিনের আশা পূরণ হলেও আবার তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ