জেলার খবর

ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৬

যাত্রীবাহী বাস খাদে
যাত্রীবাহী বাস খাদে

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৬ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।

নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন : গোপালগঞ্জের মকসুদপুরে সফিকুল, পটুয়াখালী সদরের রেজাউল, খেপুপাড়ার শাহিন ও আসমা, কলাপাড়ার আমেনা ও হেলাল, বরিশালের সূর্য বেগম এবং বানারীপাড়ার আফজাল হোসেন। এদের মধ্যে সফিকুল ওই বাসের সুপার ভাইজার, বাকিরা ওই বাসের যাত্রী।

হাইওয়ে পুলিশ মাদারীপুর জোনের এএসপি বেলাল হোসাইন বলেন, ঢাকা থেকে পটুয়াখালী যাওয়া সময় সোনার তরী পরিবহনের একটি নৈশকোচ রাত দেড়টার দিকে ভাঙ্গার পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। চালক ঘুমিয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি ভেঙে দুমড়ে -মুচড়ে যায়। ঘটনাস্থলেই গাড়ির চালক, হেলপার ও সুপারভাইজারসহ ২০ জনের মৃত্যু হয়।

চিকিৎসাধীন অবস্থায় ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। আহত ১৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থাই আশঙ্কাজনক।

এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশীদকে প্রধান করে ৩ সদস্যের বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ