মেহেরপুরের সদর উপজেলার রাজাপুর গ্রামে বুধবার ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন মারা গেছেন।
নিহত ব্যক্তিরা হলেন: সদর উপজেলার ফারুক হোসেন (৪১) ও রফিকুল ইসলাম (৩৯) এবং গাংনী উপজেলার শরিফুল ইসলাম (৪৫)।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, সন্দেহভাজন ১০-১২ জন ডাকাত দেখে গ্রামের এক পাহারাদার মসজিদের মাইকে তা প্রচার করেন। এ সময় দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দে গ্রামবাসী জেগে ওঠে। তারা সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলে।
গ্রামবাসীর গণপিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে সন্দেহভাজন ৩ ডাকাত মারা যান। গণপিটুনিতে ফারুক ঘটনাস্থলে মারা যায়। রফিকুল ও শরিফুলকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করে ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যায়ঢ।
পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি গুলি ও কয়েকটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। সংগ্রহ করা হয়েছে বিস্ফোরিত বোমার আলামত।
ময়নাতদন্তের জন্য ৩ জনের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।