জেলার খবর

সিটি নির্বাচন: চট্টগ্রামে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

নাছির উদ্দিন-মনজুর আলম
নাছির উদ্দিন-মনজুর আলম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দিনরাত ম্যারাথন প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাছির উদ্দিন।

এদিকে, বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম ঘরেই সময় পার করছেন। তার পক্ষে বিএনপির দুই নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল্লাহ আল নোমান গণসংযোগ করছেন।

এছাড়া নির্বাচন কমিশন কোনো কোনো প্রার্থীকে বিশেষ সুযোগ দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতারা ও অন্য মেয়র প্রার্থীরা।

আমানত শাহর মাজার জিয়ারত করে বুধবার গণসংযোগ শুরু করেন চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

তিনি খাতুনগঞ্জ, চাক্তারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বিকেল থেকে রাত অবধি যোগ দেন একাধিক সমাবেশে। বন্দরনগরীকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান তার।

এদিকে, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম অধিকাংশ সময় কাটাচ্ছেন তার বাসভবনেই। তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল্লাহ আল নোমান।

এদিকে, নির্বাচন কমিশন কোনো কোনো প্রার্থীকে বিশেষ সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ তুলেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল্লাহ আল নোমান ও ইসলামিক ফ্রন্ট সমর্থিত মেয়র প্রার্থী মুজিবুল হক শুক্কুর।

কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ