জয়পুরহাটের পাঁচ বিবিতে জামাত-শিবির কর্মীদের পেট্রোলবোমা হামলায় একটি পন্যবাহী ট্রাকের হেলপার দগ্ধ হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জয়পুরহাট থেকে ছাতিনালী বাজারগামী রডবাহী ট্রাকটি বুধবার রাতে ভারাহুত গ্রামে পৌঁছলে মুখোশধারী ২০/২৫জন জামাত-শিবির কর্মীরা ট্রাকে পেট্রলবোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় হেলপার গুরুতর দগ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতাল ও পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রাতেই জামাত-শিবিরের ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: