জেলার খবর

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপেজলার চরপাড়া বাইপাস এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। রোববার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। তবে এরা সবাই বাসের যাত্রী বলে জানা গেছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চরপাড়া বাইপাস এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আলু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ভোরে পৌনে ৫টার দিকে নওগাঁ থেকে ঢাকাগামী ডিপজল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ৩ জন এবং মির্জাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো ২ জনের মৃত্যু হয়।

গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ পর্যন্ত ৫ জন মৃত্যুর হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ