জেলার খবর

নাটোরের ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নাটোর
নাটোর

নাটোরের লালপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক শরিফুল ইসলাম নামে একজন মারা গেছেন। সোমবার সকালে উপজেলার লালপুর-বাঘা সড়কের পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

নিহত শরিফুল ইসলাম কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার গ্রামীন ব্যাংকের কর্মচারি বলে জানান পুলিশ।

লালপুর থানার ভাপপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার বলেন, শরিফুল মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রাজশাহীর বাঘা যাচ্ছিলেন। পথে লালপুর উপজেলার পাইকপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং ট্রাকটি আটক করে। তবে ঘটনার পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ