কুমিল্লার দাউদকান্দিতে হরতাল সমর্থকদের ছোড়া পেট্রোলবোমায় রোববার রাতে দগ্ধ হয়েছেন এক ট্রাক চালক।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাত ৩টার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুরে দিকে ট্রাকে পেট্রোলবোমা হামলা হয়। এ সময় চালক ট্রাকে ঘুমিয়ে ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে, চট্টগ্রামের বায়েজিদ থানার মেহের গলিতে ট্রাকসহ ৩টি যানবাহনে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া, গাজীপুর জেলা শহরে যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর ও পেট্রোল ছিটিয়ে আগুন দিয়েছে সন্দেহভাজন জামাত-কর্মীরা। এসময় বাস থেকে নামতে গিয়ে কমপক্ষে ৫ জন যাত্রী আহত হয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: