গাজীপুরের বাইমাইল এলাকায় বুধবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি দাউদ খান দেশটিভিকে বলেন, সকাল ছয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বাইমাইল এলাকায় ঢাকাগামী আজমেরি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই মারা যান ওই বাসের অজ্ঞাতনামা এক নারী যাত্রী। এ সময় আহত হন কমপক্ষে ৬ জন।
আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো ২ জন মারা যান। সংঘর্ষে জড়িত ট্রাকটিসহ চালক পালিয়ে গেলেও বাস আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: