জেলার খবর

বরিশালের ট্রাকের চাপায় ৬ টেম্পুযাত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বরিশাল নগরের কাশিপুরের বাঁশতলা এলাকায় ট্রাকের চাপায় টেম্পুর ৬ জন যাত্রী মার গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। বৃহস্পতিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।

আমাদের সংবাদাতা জানিয়েছেন, তরমুজবাহী একটি ট্রাক সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাঁশতলায় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ৫ যাত্রীর মৃত্যু হয়। আহত হন এর চালকসহ ৭ জন।

আহতদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ