কক্সবাজারে বঙ্গোপসাগর থেকে বৃহস্পতিবার ২৮ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরের দিকে ৩০ জন জেলে নিয়ে এফবি জয়নাল নামে মাছধরার একটি ট্রলার সোনাদিয়া চ্যানেলে মাছ ধরতে গেলে এ অপহরণের ঘটনা ঘটে। জেলেদের মধ্য থেকে বাদশা ও সোলেমান নামের দুই জেলে সাগরে লাফিয়ে পড়লে অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করে। পরে তারা ফোনে মালিককে এ অপহরণের কথা জানান।
জেলেদেরসহ ট্রলার অপহরণের বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসনকে জানানো হয়েছে। জেলে ও ট্রলারটি উদ্ধারে এর মধ্যেই উদ্যোগে নেয়া হয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: