যারা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছে, তাদের চিহ্নিত করে আইনে সোপর্দ করা পর্যন্ত বিজিবি মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার রাজশাহী সেক্টর সদরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পেট্রোলবোমা হামলাকারীদের গুলি করার নির্দেশ দেয়ার ব্যাপারে আজিজ বলেন, যারা পেট্রোলবোমা হামলা চালিয়ে মানুষ মারছে তারা সন্ত্রাসী। তিনি সন্ত্রাসীদেরই গুলি করার নির্দেশ দিয়েছেন।
কেউ যদি সন্ত্রাসীদের পক্ষ হয়ে তার সমালোচনা করে, তা দুঃখজনক হবে— উল্লেখ করে তিনি এ সময় আরও বলেন, সরকার যতদিন চাইবে, পুলিশ-র্যা বের সহযোগিতায় বিজিবি ততদিনই মাঠে থাকবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: