যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের মাঠ থেকে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার আড়পাড়ার তরফদারপাড়ার মাঠের একটি ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন: হাশিমপুর গ্রামের আব্বাস তরফদারের ছেলে জয়নাল আবেদীন (৪০) ও আফজাল তরফদারের ছেলে লিটু (৩৫)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আক্কাস আলী দেশটিভিকে বলেন, ২ জনকেই গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা দুইজনই সন্ত্রাসী বলে ধারনা করছে পুলিশ। জয়নালের চরমপন্থীদের সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: