জেলার খবর

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে ৫ জনের মৃত্যু

বাস-ট্রাকের সংঘর্ষ
বাস-ট্রাকের সংঘর্ষ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার বানিয়াগাঁতীতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীদের মধ্যে একজনের নাম চায়না খাতুন (২০)। তার বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। নিহত অন্যদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, অনিক পরিবহনের যাত্রীবাহী বাসটি রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের যাচ্ছিল। বানিয়াগাতী এলাকা দিয়ে যাওয়ার সময় বাসটিকে পাশ থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় বাসটি একাধিকবার গড়িয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। চাপা পড়ে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী মারা যান। আহত হন কমপক্ষে ২৭ জন।

পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পথেই এক এবং হাসপাতালে ২ জন যাত্রী মারা যান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ