জেলার খবর

ফরিদপুরে জাফর উল্লাহর পথসভায় গুলি, ওসিসহ আহত ৭

জাফর উল্লাহ
জাফর উল্লাহ

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর পথসভায় গুলিতে পুলিশের ওসিসহ ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পরারণ গ্রামের মুন্সিবাড়ি কুমপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম। সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাহেব আলী, ভাঙ্গার আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ইউনিটের সভাপতি সোবহান মিয়া, কাউলিবেড়া ইউনিয়নের পরারণ গ্রামের জমির মাতুব্বর ও ফরমান মাতুব্বর, খাটরা গ্রামের শাহজাহান মিয়া ও সদরপুরের চরমানাই গ্রামের ইমারত আকন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৮টার দিকে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা হচ্ছিল। এ সময় থানা আওয়ামী লীগের সহসভাপতি দীপক মজুমদারের দেহরক্ষীর শর্টগান থেকে ভুলক্রমে গুলি বেরিয়ে যায়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ