কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহ ও কিশোরগঞ্জে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছে অর্ধশতাধিক।
শনিবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহের ত্রিশাল ও মুক্তাগাছায় গাছ চাপা পড়ে ২ জন মারা যায়। এ সময় মুক্তাগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন ও ফুলবাড়ীয়ায় বজ্রপাতে আরেকজন মারা যায়। আহত হয় ১০ জন।
ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় কয়েকশ কাঁচা ঘর-বাড়ি বিধস্ত হয়, গাছপালা উপড়ে যায় এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, কিশোগঞ্জের পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামে ঝড়ে গাছচাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ভৈরবের শ্রীনগর, আগানগর, সাদেকপুর ও শিমুলকান্দি এবং নরসিংদীর শিবপুর, মনোহরপুর ও বেলাবোতে কালবৈশাখীর তাণ্ডবে বহু কাঁচা বাড়িঘর ও ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: