জেলার খবর

নেত্রকোণায় দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

নেত্রকোণা
নেত্রকোণা

নেত্রকোণার মদন উপজেলায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন। সোমবার উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মফিজুল ইসলাম জানিয়েছেন, শিবাশ্রম গ্রামের কছিম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের শহীদ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে গ্রামের গণেশ হাওরে বিরোধপূর্ণ জমিতে শহীদ মিয়ার লোকজন ধান কাটতে যায়। এ সময় কছিম উদ্দিনের লোকজন বাধা দিলে দু'পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মোসলেম উদ্দিন প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। এতে কমপক্ষে ১০ জন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ