পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল নামক স্থানে মঙ্গলবার বাসের ধাক্কায় ৩ জন সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শাহজাদপুরগামী সোনার বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: