জেলার খবর

কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ৫ জনের মৃত্যু

কালবৈশাখী ঝড়
কালবৈশাখী ঝড়

কিশোরগঞ্জের পাকুন্দিয়া, কটিয়াদী, কুলিয়ারচর ও বাজিতপুরে সোমবার কালবৈশাখী ঝড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। কয়েকটি ইউনিয়নে কয়েক হাজার হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের চাল উড়ে গেছে, উপড়ে গেছে গাছ-পালা।

ঝড় ও শিলাবৃষ্টিতে নাটোরে বোরো ধান ও আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার ১২৫০ হেক্টর জমির ধানগাছ হেলে পড়েছে।

কৃষকরা বলেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি।

এছাড়া ভৈরবের শ্রীনগর, আগানগর, সাদেকপুর ও শিমুলকান্দি এবং নরসিংদীর শিবপুর, মনোহরপুর ও বেলাবোতে কালবৈশাখীর তাণ্ডবে বহু কাঁচা বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে শনিবার বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহ ও কিশোরগঞ্জে মারা যান আরও ৯ জন। ঝড়ে দেশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক আহত হয়েছেন।

কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়ীয়ায় ও মুক্তাগাছায় গাছ চাপায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও বজ্রপাতে ৪ জন মারা যায়। আহত হয় অনেকে।

ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় কয়েকশ কাঁচা ঘর-বাড়ি বিধস্ত হয়, গাছপালা উপড়ে যায় এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ