জেলার খবর

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিলন ওরফে ডাটা মিলন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে কুষ্টিয়া-মিরপুর সড়কের পাশে চুনিয়াপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, ভোর রাতে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ওই নির্জন মাঠের কাছে গাছ কেটে সড়কের উপর ফেলে ডাকাতির চেষ্টা চালাচ্ছে ডাকাত দল। গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ নিয়ে তিনি সেখানে অভিযান চালান। ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে তারা পালিয়ে যায়।

পুলিশ এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ মিলনকে উদ্ধার করে। সেখান থেকে গাছ কাটার একটি করাত ও ৪টি ধারালো রাম দা উদ্ধার হয়।

পরে হাসপাতালে নিলে ডাক্তার মিলনকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ