বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার এক শিক্ষককে কুপিয়ে হাত-পা জখম করেছে প্রতিপক্ষরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোঃ শহীদুল ইসলামের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে এর জের ধরে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে তার হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: