সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৩ জন যাত্রী মারা গেছেন। বুধবার ভোরে নগরবাড়ি-হাটিকুরুল মহাসড়কের গাড়দহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গাড়দহ নামক স্থানে হাটিকুমরুল থেকে পাবনাগামী একটি ট্রাক শাহজাদপুর থেকে উল্লাপাড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিশার চালকসহ ২ জন মারা যান।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত একজন যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া পথে আরো একজনের মৃত্যু হয়। আহত একজন যাত্রীকে উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: