জেলার খবর

রাঙ্গামাটি বাস উল্টে ২ জনের মৃত্যু

রাঙ্গামাটি বাস দুর্ঘটনা
রাঙ্গামাটি বাস দুর্ঘটনা

রাঙ্গামাটি শহরের মানিকছড়ি এলাকায় বৃহস্পতিবার যাত্রীবাহী বাস উল্টে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর ৬টার দিকে রাঙ্গামাটির স্থানীয় ঘিলাছড়ি বাজারে সাপ্তাহিক হাটে যাওয়ার সময় ব্যবসায়ীদের বহনকারী একটি বাস মানিকছড়ির ব্রিক ফিল্ড এলাকায় পৌঁছালে রাস্তার উপর বাসটি হঠাৎ উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই বাস চাপা পড়ে মামুন নামে এক কাপড় ব্যবসায়ী মারা যায়।

পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেয়ার পথে মো. আলাউদ্দিন নামে আরো এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের সকলকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্য ১৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, ঘটনার পরপরই হতাহতদের দেখতে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলা প্রশাসক সামসুল আরেফিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ