সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদত্যাগী শিক্ষকদের আন্দোলনের মুখে ২ মাসের ছুটিতে যাচ্ছেন উপাচার্য আমিনুল হক ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ১ মে থেকে দুই মাসের জন্য ছুটিতে যাবেন উপাচার্য আমিনুল হক ভূঁইয়া। ওই সময় ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
এদিকে, শিক্ষকদের সঙ্গে উপাচার্যের অসদাচরণের অভিযোগ এনে ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগী ৩৫ জন শিক্ষক ছুটির বদলে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছেন। একই দাবিতে বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করার কথা রয়েছে পদত্যাগী শিক্ষকদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: