সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় বাংলাদেশ কর্মাস ব্যাংকে ডাকাতি ও হত্যার ঘটনায় বৃহস্পতিবারও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে, এ ঘটনায় ৩ দিনের শোক পালন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তদন্ত কাজ শেষে কাঠগড়া বাজার শাখায় বাংলাদেশ কর্মাস ব্যাংকেটি আগামী রোববার থেকে কার্যক্রম শুরুর কথা রয়েছে। বর্তমানে ব্যাংকটির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।
ব্যাংক ডাকাতির সময় ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় মানুষের নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো শোক পালন করছে সাধারণ মানুষ। বন্ধ রাখা হয়েছে দোকানপাট।
গত মঙ্গলবার সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির সময় ডাকাতের গুলিতে ব্যাংকটির ম্যানেজারসহ ৬ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: