জেলার খবর

গাজীপুরে দুর্বৃত্তের হামলায় মা-মেয়ের মৃত্যু

গাজীপুর
গাজীপুর

গাজীপুরের কাচারীপাড়ায় দুর্বৃত্তের হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আজ গভীর রাতে শ্রীপুরের কাচারীপাড়া এলাকায় একই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন মা হাসুনি বেগম, কলেজ পড়ুয়া মেয়ে আরিফা ও ছেলে শাহজাহান মিয়া।

তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আরিফা। গুরুতর আহত মা ও তার ছেলে শাহজাহানকে ঢাকা মডিকেলে ভর্তি করা হলে সকালে সেখানে মারা যান হাসুনি বেগম।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার কারণ খুঁজতে তদন্ত করছে পুলিশ বলে জানা যায়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ