বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন ৩ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার দুপুরে খুলনা থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ পিকআপ ভ্যান যাত্রী নিহত হয়। আহত হয় আরো ৩ জন।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা গোপালগঞ্জ থেকে মাছ বিক্রি করে ফকিরহাটে ফিরছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: