খুলনার ফুলতলা উপজেলার যুগ্নীপাশা তেলীপুকুর পাড়ে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলা কমিউনিষ্ঠ পাটি জিয়া বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহেল রানা নিহত হয়েছেন।
শনিবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ফুলতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সোয়া ৭টার দিকে ১টি সার্টার গানসহ উপজেলার পয়গ্রাম কসবা এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য উপজেলার যুগ্নীপাশা তেলী পুকুর এলাকায় যায় পুলিশ।
তবে সেখানে আগে থেকে অবস্থান নেয়া সোহেলের সহযোগীরা পুলিশের ওপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হঁটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সোহেলের বিরুদ্ধে ফুলতলা ও অভয়নগর থানায় ৩টি হত্যাসহ ৭টি মামলা রয়েছে। যশোরের অভয়নগর থানার রানাগাতি গ্রামের ওহাব আলী সরদারের ছেলে।