জেলার খবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফ
বিএসএফ

পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্তে শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

তার নাম: ছামুল হক (৩৫)। তার বাড়ি হাড়িভাসা ইউনিয়নের শামপাড়া গ্রামে।

পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, গরু আনতে গতকাল রাতে ভারতে গিয়েছিলেন ছামুল। ভোরে দেশে ফেরার পথে বিএসএফের গুলিতে আহত হন তিনি। পরে পালিয়ে দেশে এসে মারা যান।

জানা গেছে, ভোরে দেশে ফেরার সময় তাদের লক্ষ্য করে বেরুবাড়ি সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে ছামুল গুলিবিদ্ধ হন। ওই অবস্থায়ই পালিয়ে দেশে ফিরে আসেন। হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ