সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
রোববার আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত গ্লোবাল নামের তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে কারখানাটিতে শ্রমিকরা কাজে যোগ দিলে প্রথমে শ্রমিকরা পানি পান করে শারিরীক যন্ত্রণাসহ শ্বাসকষ্ট বোধ করে। পরে কেউ কেউ মূর্ছাও যায়।
একটু পরই প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: