জেলার খবর

জব্বারের বলি খেলা: দিদারই আবার চ্যাম্পিয়ন

জব্বারের বলি খেলা
জব্বারের বলি খেলা

জব্বারের বলি খেলার ১০৬তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের রামুর দিদার বলি। এ নিয়ে ১২ বার চ্যাম্পিয়ন হলেন দিদার বলি। রানারআপ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অলি বলি। চট্টগ্রামের লালদীঘিতে এবার বলি খেলায় অংশ নেন সারাদেশের ৭৪ জন বলি। কুস্তিগীরদের লড়াইয়ে শনিবার দিনভর মুখর ছিল লালদীঘি ময়দান।

জব্বারের বলি খেলার ১০৬ তম আসরে দেশের বিভিন্ন জায়গা থেকে লালদীঘিতে জড়ো হন একশরও বেশি কুস্তিগীর। তবে, প্রতিযোগিতার নিয়ম মেনে অংশ নেন ৭৪ জন। সারাদিন চলে লড়াই।

প্রাথমিক লড়াই শেষে, বিকেল পাঁচটায় সেরা বলিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা। শুরু হয় কক্সবাজারের রামুর দিদার বলি ও ব্রাহ্মণবাড়িয়ার অলি বলীর মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই। আর এ লড়াইয়ে ১২ বারের মতো বিজয়ী হন কক্সবাজারের রামুর দিদার বলি।

চট্টগ্রামবাসী পুরো একটি বছর প্রতীক্ষায় থাকেন ঐতিহ্যবাহী এ বলিখেলা উপভোগের জন্য। আর তাই লালদীঘি ময়দানে ছিল শিশু, বৃদ্ধসহ নানা বয়সী মানুষের উপচেপড়াভিড়, আসেন বিদেশি পর্যটকরাও। ময়দানও সাজানো হয় বর্ণিল সাজে, বসে মেলা।

১৯০৯ সালে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে যুবকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আব্দুল জব্বার বলি শুরু করেছিলেন এ বলি খেলা। সেই থেকে প্রতিবছরই লালদীঘিতে বসছে বলিখেলার আসর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ