গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি নির্মাণাধীন কারখানায় গ্যাস লাইনে আগুন লেগে নারী ও শ্রমিকসহ ৭ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার পল্লীবিদ্যুৎ এলাকার ‘আগামী ওয়াশিং লিমিটেড’ কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন ফজলুর রহমান (২৩), আবুল হোসেন (৫০), দুলাল মিয়া (২৩), ইয়াসিন আহমেদ (৪০), জাহিদুল হক (৩০), মালেক (৩০) ও রেহানা (৩০)।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল বলেন, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
আগুনে কারখানার ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: