জেলার খবর

না’গঞ্জ সাত খুন ঘটনার এক বছর আজ

না’গঞ্জ সাত খুন
না’গঞ্জ সাত খুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার এক বছর আজ (সোমবার)। তবে এখন পর্যন্ত মামলার মূল আসামী নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের স্বজনেরা।

এদিকে, দ্রুত বিচারের দাবিতে সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে সিটির প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন ও তাজুল ইসলাম, লিটন এবং আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচাল ইব্রাহিমকে অপরহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়। ৩ দিন পর তাদের হাত-পা বাঁধা মৃতদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নজরুল ইসলাম ও চন্দন সরকারের পরিবারের পক্ষ থেকে আলাদা ২টি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত ৩৫ জনের মধ্যে ইতোমধ্যে ২১ জন আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

হত্যার দীর্ঘ ১১ মাস পর গত ৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ মন্ডল। এতে কাউন্সিলর নূর হোসেনকে এক নম্বর আসামী করে র্যা ব এর বহিষ্কৃত ৩ কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কর্ণেল মাসুদ রানাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।

এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে চরম অভাব অনটনের মধ্য দিন কাটাচ্ছেন নিহতদের স্বজনরা। খেয়ে না খেয়ে কোনমতে সংসার চলছে তাদের। এছাড়া হত্যার মূল আসামী নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা ও জড়িতদের শাস্তির দাবি তাদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ