জেলার খবর

নির্বাচন বয়কট করা বিএনপির সাজানো নাটক: সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী

সিটি নির্বাচনে অংশ নেয়া এবং নির্বাচনের দিন বর্জন করা দুইটাই বিএনপির সাজানো নাটক বলে মন্তব্য করেছেন সড়কপথ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সিলেটে নব-নির্মিত কাজির বাজার সেতুর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী আরও বলেন, পরাজয় জেনেও নির্বাচন বর্জন করা বিএনপির সাজানো নাটক। এমনকি নির্বাচনে অংশ নেয়াও তাদের নাটকেরই অংশ।

বিএনপিস স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের সমালোচনা করে তিনি বলেন, 'মওদুদ সাহেব বলেছেন মাত্র ৫% নাকি ভোট কাস্ট হয়েছে, কিন্তু ফলাফলে আমরা দেখতে পাচ্ছি বিএনপির অনেক প্রার্থী ১৫% এর বেশি ভোট পেয়েছেন।কাজেই তার বক্তব্য যে মিথ্যা পরিসংখ্যানই এর প্রমাণ দেয়।

বিএনপির নেতাকর্মীরা হতাশ—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা পর্যাপ্ত পোলিং এজেন্টই সরবরাহ করতে পারেননি।

সিলেট কাজির বাজার সেতু নির্মাণ কাজ পরিদর্শন শেষে মন্ত্রী আরো বলেন, সেতুর কাজ ৯৫% সম্পন্ন হয়েছে, সংযোগ সড়কের কাজ শেষ হলেই এই সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ