জেলার খবর

সিটি নির্বাচনে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগণ: আমু

আমির হোসেন আমু
আমির হোসেন আমু

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করছে— জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আন্দোলনের নামে তারা মানুষ হত্যা করেছে, তাই জনগণ সিটি করপোরেশন নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপিনেত্রীকে উদ্দেশ্য করে শিল্পমন্ত্রী বলেন, যাদের হাতে রক্তের দাগ এখনো শুকায়নি তারা কিভাবে রাস্তায় গিয়ে মানুষের কাছে ভোট চায়! জনগণ কি কারণে তাদের ভোট দেবে, তারাতো রাস্তায় পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে।

শিল্পমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামাত এখন ২০ দলীয় জোট করে মুসলমানদের দল দাবি করছেন, তাদের আসল চেহারা জনগণ বুঝে গেছে।

ইসলামের নামে তারা ইসলামকেই অবমাননা করছেন বলেও জানান আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের এ সদস্য।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আবু জাফর মো. হেলালুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ আরেফীন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ