মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে হাত-পা বাঁধা অবস্থায় বৃহস্পতিবার তানিয়া আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে তানিয়া আক্তারের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুর্গন্ধ পায়। এসময় তারা ঘরে ঢুকে তানিয়ার হাত-পা বাঁধা মরদেহ পরে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তানিয়ার স্বামী মোহাম্মদ অপু দুইদিন আগে তাকে হত্যা করে পালিয়ে যায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: