জেলার খবর

সিরাজগঞ্জে বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় শুক্রবার ভোর রাতে বজ্রপাতে আগুন লেগে একটি বাড়িসহ ছোট-বড় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে পুড়ে গেছে। এতে কমপক্ষে ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত চারটার দিকে প্রচণ্ড শব্দে বজ্রপাতে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মিটারে প্রথমে আগুনের স্ফুলিংগ দেখা দেয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে এবং দাউদাউ করে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ফারার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট এসে ঘণ্টাখানেক চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনে।

আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশ, ফার্নিচারের দোকান, সেলুন এবং আরো একটি ছোট দোকানসহ একিট বাড়ি পুড়ে যায়।

এদিকে, ফারায় সার্ভিস সূত্র জানা যায়, বৈদ্যুতিক সার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষতিগ্রস্থ বাড়ি ও প্রতিষ্ঠানের মালিকদের দাবি এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ