কুমিল্লার লাকসামে ঢাকাগামী কন্টেইনারবাহী ট্রেনের বগি শুক্রবার লাইনচ্যুত হওয়ায় ৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রামসহ ৩টি রুটের ট্রেন চলাচল শুরু হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মালবাহী কন্টেইনার ট্রেনটি লাকসাম সীমান্তের হরিশচর স্টেশনের কাছে পৌঁছলে এর একটি বগির ২টি চাকা লাইনচ্যুত হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালী ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বগিটি উদ্ধারে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: