চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হওয়ার ২৬ বছর পরও ময়লা-আর্বজনা পরিষ্কার, মশা নিধন, হোল্ডিং ট্যাক্স আদায়ের সমস্যা ও জলাবদ্ধতাসহ নানা সমস্যায় জর্জরিত এখনও। ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত চট্টলাবাসী।
তবে এবার মেয়র নির্বাচিত হয়ে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়েতে তুলতে অঙ্গীকার করলেন আ জ ম নাছির উদ্দিন। আর নগর পরিকল্পনাবিদরাও মনে করেন, সদিচ্ছা ও সঠিক পরিকল্পনা থাকলে চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
আ জ ম নাছির উদ্দিন জয়ী হওয়ার প্রথম দিনই জানিয়েছেন এ জলাবদ্ধতার সমস্যা সমাধানে নিজের অঙ্গীকারের কথা।
এদিকে, প্রতিবারই নির্বাচনের আগে প্রার্থীরা দিয়েছে উন্নয়নের শত প্রতিশ্রুতি। ভোট শেষ পরিস্থিতি যা তাই, বদলায়নি কোনো কিছুই। রয়ে গেছে উৎকট দুর্গন্ধ, ময়লা-আর্বজনা আর মশা'র মতো সমস্য। সমাধান হয়নি হোল্ডিং ট্যাক্স আদায় সমস্যারও।
এরসঙ্গে ৫-৬ বছর ধরে নতুন করে যোগ হয়েছে জলাবদ্ধতা। একটু বেশি বৃষ্টি হলেই হাটু পানি। জলাবদ্ধতা নিরসন, যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা নিশ্চিতা - এটুকুই চান চট্টগ্রামবাসী।
তবে এর বাইরেও আর কাজও করার আছে মনে করেন নগর বিশেষজ্ঞরা। তাদের মতে নগরীকে জনসংখ্যা বৃদ্ধির চাপমুক্ত করা গেলেও কমবে অনেক সমস্যা।