সুনামগঞ্জ, গাইবান্ধা, শেরপুর ও দিনাজপুরে শনিবার বজ্রপাতে ৭ জন মারা গেছেন।
সুনামগঞ্জে ৪ জনের সকালে বজ্রপাতে জনের মৃত্যের খবর পাওয়া গেছে।
গাইবান্ধা শহরের কুঠিপাড়ায় সকালে নারায়ণ চন্দ্র রবিদাশ নামে এক ব্যক্তি মারা গেছেন। এসময় তার স্ত্রী ফেগনি রবিদাশ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল ৮ টা থেকে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির সময় নারায়ণ চন্দ্র রবিদাশ তার স্ত্রী ফেগনি রবিদাশসহ রান্না ঘরে কাজ করছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টির একপর্যায়ে সকাল ৯টার দিকে হঠাৎ করে রান্নাঘরের চালের উপর বজ্রপাত হয়।
এ সময় নারায়ণ ও তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নারায়ণকে মৃত ঘোষণা করে।
এদিকে, দিনাজপুরের বিরামপুর পৌর শহরের চাঁদপুর এলাকায় আজ শনিবার সকালে বজ্রপাতে ফেরদৌস আহমেদ (৪০) নামের এক কৃষক মারা গেছেন।
ফেরদৌস আহমেদের বাড়ি শিমুলতলি গ্রামে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামানের ভাষ্য, সকাল সাতটার দিকে চাঁদপুর এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে ফেরদৌস মারা যান।