সিটি নির্বাচনে হেরে গিয়ে বিএনপি এখন নালিশী রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে যশোরের উপ-শহর এলাকায় 'বাবলাতলা সেতু' উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
পূর্ব-পরিকল্পিতভাবেই তারা নির্বাচন বর্জন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কর্মী এবং এজেন্ট না পেয়ে তারা এখন কোনো কর্মসূচিও দিতে পারছে না।
মাত্র দুই/তিন ঘণ্টা নির্বাচন করে বিএনপি সমর্থিত প্রার্থীরা যে ভোট পেয়েছেন ৪টা পর্যন্ত নির্বাচনে থাকলে ফলাফর হয়তো অন্যরকম হতে পারতো বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: