বিএনপি মাঝপথে রহস্যজনকভাবে সিটি নির্বাচন বর্জন করে তাদের অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর-রাধিকা সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এছাড়া সিটি নির্বাচন সুষ্ঠু না হলে বর্জনের পরেও বিএনপি কিভাবে এতো ভোট পেল তা প্রশ্ন থেকে যায় বলেও মন্তব্য করেন মন্ত্রী।
পরে তিনি নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়েজিত এক জনসভায় যোগ দেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: