জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জন্মজয়ন্তী উদযাপনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখার পর রোববার তা প্রত্যাহার করা হয়।
গতকালও একই দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন আমরা ত্রিশালবাসীর ব্যানারে স্থানীয় বাসিন্দারা।
পরে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ১ টার সময় অবরোধ প্রত্যাহার করে নেন তারা।
এর আগে, ১৯৯০ সাল থেকে জাতীয় পর্যায়ে তিনদিনব্যাপী নজরুল জয়ন্তী ত্রিশালে অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর এ অনুষ্ঠান কুমিল্লায় হওয়ার সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীঁয়রা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: