গোপালগঞ্জের টেকেরহাট উত্তরপাড়ে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার চার জন মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে আট জন আহত হয়েছেন।
সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস আই আব্দুস সালাম বলেন, সকাল সাড়ে ৬ টার দিকে মুকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তরপাড়ে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে হাঁস-মুরগীর খাবার নিয়ে ট্রাকটি বরিশাল যাচ্ছিল। আর টেকেরহাট থেকে ধানকাটা শ্রমিকদের নিয়ে নছিমনটি যাচ্ছিল গোপালগঞ্জের ছাগলছিড়ায়। পথে টেকেরহাট উত্তরপাড়ে এবি ফিলিং স্টেশনের কাছে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চার জন নিহত হন।
আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
-
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: