জেলার খবর

নতুন মেয়রকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম সিটি

চট্টগ্রাম সিটি
চট্টগ্রাম সিটি

চট্টগ্রামের নতুন মেয়রকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম সিটি করপোরেশন। শপথগ্রহণ শেষে অফিসে নতুন মেয়র আসবেন তাই পুরোদমে চলছে প্রস্তুতির নানাকাজ। কর্মকর্তা আর কর্মচারীরাও বরণ করতে প্রস্তুত। করপোরেশনে বেড়েছে কাজের গতিও।

দীর্ঘ ৫ বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে নতুন মুখ। বুধবার শপথ নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনে আসবেন নতুন নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। তাই নতুন মেয়রকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম সিটি করপোরেশন। মেয়রের কক্ষসহ কিছু স্থানে চলছে সংস্কার, সৌন্দর্য্য বর্ধনেরকাজ।

বিদায়ী মেয়র এম মঞ্জুর আলম দায়িত্ব ছাড়ার পর কাজে যে ধীর গতি ছিল তাও কেটে গেছে—দায়িত্ব না নিলেও নতুন মেয়রের দিক নির্দেশনা নিয়েই চলছে অনেক কাজ বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কাজী শফিউল আলম।

করপোরেশনের বাইরে আ জ ম নাছির উদ্দিনকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে লাগানো হয়েছে ব্যানারে। সবাই উন্মুখ হয়ে আছেন কখন আসবেন নতুন মেয়র।

নতুন মেয়রকে সংবর্ধনা দেয়ার উদ্যোগও নিয়েছে কর্মকর্তা-কর্মচারীরা বলে কর্মচারী ইউনিয়ন নেতা আশেক রসুল টিপু ও আব্দুল মান্নান।

এদিকে, নির্বাচিত কাউন্সিলররা সংবর্ধনার প্রস্তুতি নিয়েছেন তারা বলেন, নতুন মেয়রের নেতৃত্বে তাদের কাজের গতি আরো বাড়বে।

তবে, সংবর্ধনা বা নতুন সব কর্মকাণ্ড নির্ভর করছে মেয়র আ জ ম নাছির উদ্দিনের ইচ্ছার ওপর এমনটাই মনে করেন কর্মকর্তারা ও সংশ্লিষ্টরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ