জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সোমবার গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের দুই কনস্টেবলসহ আরো ৩ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানয়েছেন, গভীররাতে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ভুতগাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনা স্থলেই দুই ডাকাত নিহত হয় আর আহত হয় একজন। পরে পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা পিটিয়ে পুলিশের দুই কনস্টেবলকে আহত করে।
ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: