গাজীপুরের ধিরাশ্রম ও মৌচাক এলাকায় মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে ২ জন মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের পাশে লালমনি এক্সপ্রেসে কাটা পড়ে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পরে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, জেলার সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে আরেক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: