জেলার খবর

জলাবদ্ধতা নিরসন-পরিচ্ছন্নতা নিয়ে কাজ শুরু নাছির উদ্দিনের

জলাবদ্ধতা
জলাবদ্ধতা

আনুষ্ঠানিক দায়িত্ব নেয়ার আগে থেকেই জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্নতা নিয়ে কাজ শুরু করেছেন চট্টগ্রামের নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত হওয়ার পরই প্রধানমন্ত্রীর সঙ্গে জলাবদ্ধতা নিরসন নিয়ে আলাপ করেন তিনি। এছাড়াও, চট্টগ্রামে রাস্তার পাশের ডাস্টবিনগুলো লোকালয়ের আড়ালে নেয়ার ব্যাপারেও সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নতুন নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের মূল শ্লোগান ছিল জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন নগরী। নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের আগেই ওই প্রধান দুই অঙ্গীকার রক্ষায় কাজ শুরু করেন তিনি। নির্বাচিত হয়ে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে বিভিন্ন ধারণা নেন। মেয়র নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতেই সহায়তা চান জলাবদ্ধতা নিরসনে।

চট্টগ্রাম সিটি করপোরেশন প্রধান নির্বাহী কাজী শফিউল আলম বলেন, জলাবদ্ধতাকে নতুন মেয়র সর্বোচ্চ গুরুত্ব দিতে চান বলে জানিয়েছেন আ জ ম নাছির উদ্দিন। এ জন্য বহদ্দারহাট থেকে চাক্তাই পর্যন্ত হিজরা খাল, মহেষ খালসহ আরো কয়েকটি খাল খনন ও সংস্কারের প্রকল্প ইতিমধ্যে হাতে নিয়েছেন।

এদিকে, দীর্ঘদিন থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরেই এক হাজার ৪০৯টি ডাস্টবিন ছিল। এতদিন এগুলো সরানো সম্ভব হয়নি, এখন নতুন মেয়রের নির্দেশে এগুলো সরানোর সব ধরণের উদ্যোগ নেয়া হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার প্রথম অফিস করতে পারেন চট্টগ্রামের নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ